374 - حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، سَمِعْتُ أَبَا عُثْمَانَ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم الصَّادِقَ الْمَصْدُوقَ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم يَقُولُ: «لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلَّا مِنْ شَقِيٍّ»
حسن
حسن
৩৭৪ - আদম আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: শু’বাহ আমাদের নিকট বর্ণনা করেছেন মানসুর থেকে, আমি আল-মুগীরাহ ইবন শু’বাহর মুক্তদাস আবু উসমানকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি সত্যবাদী ও সত্যনিষ্ঠ হিসেবে স্বীকৃত নবী আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: «হতভাগ্য ব্যক্তি ব্যতীত আর কারো থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয় না»
হাসান
হাসান
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 136)