ثُمَّ انْحَدَرَ حَتَّى إِذَا كُنَّا فِي الْمَسْجِدِ، رَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلًا يُصَلِّي، وَيَسْجُدُ، وَيَرْكَعُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ هَذَا؟» فَأَخَذْتُ أُطْرِيهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا فُلَانٌ، وَهَذَا. فَقَالَ «أَمْسِكْ، لَا تُسْمِعْهُ فَتُهْلِكَهُ»
حسن
তারপর তিনি নিচে নামলেন; অবশেষে আমরা যখন মসজিদে পৌঁছলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, যে রুকু ও সিজদাহ করছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন: «এ ব্যক্তি কে?» আমি তখন তার প্রশংসা করতে শুরু করলাম এবং বললাম: হে আল্লাহর রাসূল! এ হলো অমুক, এবং সে এমন এমন। তিনি বললেন: «থামো! তাকে এ কথা শুনিও না, অন্যথায় তুমি তাকে ধ্বংস করে ফেলবে।’
হাসান

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 125)