304 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ، إِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ، وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ»
حسن
حسن
৩০৪ - কুতাইবা আমাদের নিকট বর্ণনা করেছেন, ইবনুল মুনকাদির আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি তাঁর পিতা হতে, তিনি জাবির (রা.) হতে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: «প্রত্যেকটি নেক কাজই সদকা। নিশ্চয়ই নেক কাজের অন্তর্ভুক্ত হলো তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা এবং তোমার বালতি থেকে তোমার ভাইয়ের পাত্রে (পানি) ঢেলে দেওয়া।»
হাসান
হাসান
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 114)