1292 - حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: " الْفِطْرَةُ خَمْسٌ: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ "
صحيح
১২৯২ - আমাদের নিকট ইয়াহইয়া ইবনে কাযাআহ বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের নিকট ইব্রাহীম ইবনে সা’দ বর্ণনা করেছেন, তিনি ইবনে শিহাব থেকে, তিনি সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে, তিনি আবু হুরায়রা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন: "ফিতরাত হলো পাঁচটি: খতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম উপড়ানো, গোঁফ ছাঁটা এবং নখ কাটা।"
সহীহ

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 439)