1146 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُؤَمَّلٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَكْرَمُ النَّاسِ عَلَيَّ جَلِيسِي، أَنْ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ حَتَّى يَجْلِسَ إِلَيَّ
ضعيف
১১৪৬ - আবূ নুআইম আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি আবদুল্লাহ বিন মুআম্মিল থেকে, তিনি ইবনে আবী মুলাইকাহ থেকে, তিনি ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আমার মজলিসের সাথী, যে মানুষের ঘাড় টপকিয়ে আমার নিকট এসে বসে।
দুর্বল

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 391)