1032 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، عَنْ عُقْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ظِلِّ شَجَرَةٍ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، إِذْ جَاءَ أَعْرَابِيٌّ مِنَ أَجْلَفِ النَّاسِ وَأَشَدِّهِمْ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَقَالُوا: وَعَلَيْكُمُ السَّلَامُ
صحيح
১০৩২ - ইয়াহইয়া ইবনে সুলাইমান আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবনে ওয়াহাব আমার নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: হাইওয়াহ আমাকে সংবাদ দিয়েছেন, উকবাহ ইবনে মুসলিম থেকে, তিনি আবদুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: যখন আমরা মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে একটি গাছের ছায়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বসা ছিলাম, তখন মানুষের মধ্যে অত্যন্ত রূঢ় ও কঠোর মেজাজের জনৈক গ্রাম্য আরব এলো এবং বললো: আস-সালামু আলাইকুম। তারা (সাহাবীগণ) বললেন: ওয়া আলাইকুমুস সালাম।
সহীহ

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 356)