وَعَنْ يَزِيدَ بْنِ هَارُونَ، عَنِ الْجُرَيْرِيِّ قَالَ: كُنْتُ أَنَا وَأَبُو الطُّفَيْلِ نَطُوفُ بِالْبَيْتِ، قَالَ أَبُو الطُّفَيْلِ: مَا بَقِيَ أَحَدٌ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرِي، قُلْتُ: وَرَأَيْتَهُ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: كَيْفَ كَانَ؟ قَالَ: كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا
ইয়াজিদ ইবন হারুন থেকে বর্ণিত, আল-জুরাইরি বলেন: আমি এবং আবু তুফাইল (কা’বা) ঘর তাওয়াফ করছিলাম। আবু তুফাইল বললেন: আমি ব্যতীত এমন আর কেউ অবশিষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। আমি বললাম: আপনি কি তাঁকে দেখেছেন? তিনি বললেন: হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম: তিনি কেমন ছিলেন? তিনি বললেন: তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, লাবণ্যময় এবং সুঠাম ও মধ্যমাকৃতির।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 276)