‌‌باب: أساليب دعوة العصاة
‌‌أسلوب التعليم والتبصير

المحور الثاني: أساليب دعوة العصاة
إن اشتغال الدعاة بدعوة العصاة لهو العمل الأكبر الذي يقومون به داخل المجتمع الإسلامي، ولا يقل أهمية وفضلا عن دعوة غير المسلمين، وأساليب دعوة العصاة المسلمين تتنوع وتتعدد بتعدد العصاة وتعدد المعاصي وتفاوتها، وأيضا تنوع أسباب وقوع الناس في المعاصي، وهذا أمر يلمسه الداعية الدارس لأساليب الدعوة المتأمل في النصوص التي تضبطها وتحكمها وتفصل الحديث فيها.
ويمكن تلخيص تلك الأساليب في الآتي:
1- أسلوب التعليم والتبصير.
2- أسلوب تقوية الايمان وتقوية الوازع الديني.
3- أسلوب الوعظ والتذكير.
4- أسلوب التأليف والستر.
5- أسلوب حفز العاطفة واثارة الشعور والغيرة.
6- أسلوب الاستتابة.
7- أسلوب الزجر بالاغلاظ في القول والضرب.
8- الردع بإقامة الحدود الشرعية والكفارات.
9- أسلوب تغيير البيئة.
10- إيجاد البدائل.
11- أسلوب الهجر.
ولنتناول كل واحد من هذه الأساليب بشئ من التفصيل على ضوء الكتاب والسنة النبوية الشريفة والسيرة العطرة وبعض مواقف السلف الصالح، فأقول وبالله تعالى التوفيق ومنه جل وعلا التسديد والتأييد:
‌‌পরিচ্ছেদ: পাপাচারীদের দাওয়াত প্রদানের পদ্ধতিসমূহ
‌‌শিক্ষা ও স্বরূপ অনুধাবন করানোর পদ্ধতি

দ্বিতীয় মূলনীতি: পাপাচারীদের দাওয়াত প্রদানের পদ্ধতিসমূহ
পাপাচারীদের দাওয়াত প্রদানের কাজে দায়ীদের ব্যাপৃত হওয়া হলো ইসলামি সমাজের অভ্যন্তরে তাদের সম্পাদিত সর্ববৃহৎ কাজ। এটি অমুসলিমদের দাওয়াত দেওয়ার চেয়ে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ বা ফযীলতপূর্ণ নয়। মুসলিম পাপাচারীদের দাওয়াত প্রদানের পদ্ধতিসমূহ পাপাচারীদের ভিন্নতা, পাপাচারের ধরন ও এর তারতম্য এবং মানুষের পাপে লিপ্ত হওয়ার বিবিধ কারণ অনুযায়ী নানামুখী ও বহুমুখী হয়ে থাকে। দাওয়াত প্রদানের পদ্ধতিসমূহ নিয়ে অধ্যয়নকারী এবং এ সংক্রান্ত বিধিবিধান ও বিস্তারিত আলোচনা ধারণকারী দলীলসমূহ নিয়ে চিন্তাশীল দাঈগণ এ বিষয়টি অনুধাবন করতে পারেন।
এই পদ্ধতিগুলোকে নিম্নোক্তভাবে সংক্ষেপ করা যেতে পারে:
১- শিক্ষা ও স্বরূপ অনুধাবন করানোর (التبصير) পদ্ধতি।
২- ঈমান বৃদ্ধি ও ধর্মীয় অনুশাসন (الوازع الديني) শক্তিশালী করার পদ্ধতি।
৩- নসিহত (الوعظ) ও স্মারক উপদেশের পদ্ধতি।
৪- অন্তর জয় (التأليف) ও দোষ গোপন রাখার (الستر) পদ্ধতি।
৫- আবেগ সঞ্চার এবং অনুভূতি ও আত্মমর্যাদাবোধ (الغيرة) জাগ্রত করার পদ্ধতি।
৬- তওবা করানোর (الاستتابة) পদ্ধতি।
৭- কঠোর বাক্য প্রয়োগ ও প্রহারের মাধ্যমে ধমক প্রদানের (الزجر) পদ্ধতি।
৮- শরয়ী দণ্ডবিধি (الحدود) এবং কাফফারা (الكفارات) প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ।
৯- পরিবেশ পরিবর্তনের পদ্ধতি।
১০- বিকল্প ব্যবস্থা উদ্ভাবন।
১১- সম্পর্কচ্ছেদের (الهجر) পদ্ধতি।
আসুন আমরা কুরআন, সুন্নাহ, সুবাসিত সীরাত এবং সালাফে সালেহীন বা পুণ্যবান পূর্বসূরিদের (السلف الصالح) কিছু অবস্থানের আলোকে এই পদ্ধতিগুলোর প্রতিটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমি মহান আল্লাহর নিকট তাওফীক কামনা করছি এবং তাঁরই নিকট সঠিক পথনির্দেশ ও সাহায্য প্রার্থনা করছি:

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 170)