وقال القلقشندي في ترجمة مروان: (ويعرف بالجعدي لأنه أخذ عن الجعد ابن درهم مذهبه في الكلام في القول بخلق القرآن والقدر)
قال المطهر بن طاهر المقدسي: (وقيل له الجعدي لأن الجعد بن درهم الزنديق كان غلب عليه وفيه يقول الشاعر:
أتاك قومُ برجالٍ جُرْد … مخالفاً ينصُرُ دِينَ الجعد
مكذباً بجحد يومَ الوَعْد2 …--------------------------------------------
1- مآثر الانافة في معالم الخلافة 1/162، ط: الكويت.
2- البدء والتاريخ 6/54،55.
আল-কালকাশান্দি মারওয়ানের জীবনীতে বলেছেন: (তাকে আল-জা'দি নামে অভিহিত করা হয় কারণ তিনি জা'দ ইবনে দিরহামের নিকট থেকে কালাম শাস্ত্রের অন্তর্ভুক্ত কুরআন সৃষ্টি এবং তাকদির সংক্রান্ত তার মাযহাব বা মতবাদ গ্রহণ করেছিলেন।)
আল-মুতাহহার বিন তাহির আল-মাকদিসি বলেছেন: (তাকে জা'দি বলা হতো কারণ যিন্দিক জা'দ ইবনে দিরহাম তার ওপর প্রভাব বিস্তার করেছিল এবং তার সম্পর্কেই কবি বলেন:
একদল লোক তোমার নিকট এমন ব্যক্তিদের নিয়ে এসেছে যারা রিক্ত … যারা সত্যের বিরুদ্ধাচরণকারী এবং জা'দের ধর্মকে সাহায্য করে
অস্বীকার ও প্রত্যাখ্যানের মাধ্যমে তারা প্রতিশ্রুত দিবসকে (কিয়ামত) মিথ্যারোপ করে২ …--------------------------------------------
১- মাআসিরুল ইনাফাহ ফি মাআলিমিল খিলাফাহ ১/১৬২, প্রকাশ: কুয়েত।
২- আল-বাদ' ওয়াত তারিখ ৬/৫৪,৫৫।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 172)