2- باب التوبة
قَالَ العلماءُ: التَّوْبَةُ وَاجبَةٌ مِنْ كُلِّ ذَنْب، فإنْ كَانتِ المَعْصِيَةُ بَيْنَ العَبْدِ وبَيْنَ اللهِ تَعَالَى لَا تَتَعلَّقُ بحقّ آدَمِيٍّ، فَلَهَا ثَلاثَةُ شُرُوط:
أحَدُها: أنْ يُقلِعَ عَنِ المَعصِيَةِ.
والثَّانِي: أَنْ يَنْدَمَ عَلَى فِعْلِهَا.
والثَّالثُ: أنْ يَعْزِمَ أَنْ لا يعُودَ إِلَيْهَا أَبَداً. فَإِنْ فُقِدَ أَحَدُ الثَّلاثَةِ لَمْ تَصِحَّ تَوبَتُهُ.

২- তওবা অধ্যায়
বিদ্বানগণ বলেছেন: প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। যদি নাফরমানিটি বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে সীমাবদ্ধ থাকে এবং কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট না হয়, তবে তার জন্য তিনটি শর্ত রয়েছে:
প্রথমটি: সেই গুনাহটি বর্জন করা।
দ্বিতীয়টি: তা করার জন্য অনুতপ্ত হওয়া।
তৃতীয়টি: পুনরায় কখনো সেই পাপে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করা। যদি এই তিনটির কোনো একটি শর্তের অভাব ঘটে, তবে তার তওবা বিশুদ্ধ হবে না।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 33)