268-‌‌ باب النهي عن الإيذاء
قَالَ الله تَعَالَى: {وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَاناً وَإِثْماً مُبِيناً} [الأحزاب: 58] .
1/1565- وعنْ عبدِ اللَّه بنِ عَمرو بن العاص رضي الله عنهما قالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "المُسْلِمُ منْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ ويدِهِ، والمُهَاجِرُ منْ هَجَر مَا نَهَى اللَّه عنْهُ" متفقٌ عليه.
2/1566- وعنهُ قالَ: قال رسولُ اللَّه صلى الله عليه وسلم: "مَنْ أحبَّ أنْ يُزَحْزحَ عَنِ النَّارِ، ويَدْخَل الجنَّةَ، فلتَأتِهِ منِيَّتُهُ وهُوَ يُؤمِنُ باللهِ واليَوْمِ الآخِرِ، وَلْيَأتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أنْ يُؤْتَي إليْهِ" رواه مسلم.
وهُو بعْضُ حَديثٍ طويلٍ سبقَ في بابِ طاعةِ وُلاةِ الأمُورِ.
২৬৮-‌‌ কষ্ট প্রদান করার নিষেধাজ্ঞা সম্পর্কিত পরিচ্ছেদ
মহান আল্লাহ তাআলা বলেন: {আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, নিশ্চয়ই তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করল।} [সূরা আল-আহযাব: ৫৮]।
১/১৫৬৫- আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্যান্য মুসলিমরা নিরাপদ থাকে; আর মুহাজির (দেশত্যাগী) সেই ব্যক্তি যে তা বর্জন করে যা আল্লাহ নিষেধ করেছেন।" (বুখারী ও মুসলিম)।
২/১৫৬৬- তাঁর থেকেই বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে পছন্দ করে, তার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যখন সে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে; আর মানুষের সাথে সে ঐরূপ আচরণই করে যেরূপ আচরণ সে অন্যের নিকট থেকে নিজের জন্য পেতে পছন্দ করে।" (মুসলিম)।
এটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা ইতিপূর্বে 'কর্তৃপক্ষের আনুগত্য' পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 444)