ذلك، وسبْحانَ اللَّهِ عدد ما هُوَ خَالِقٌ. واللَّه أَكْبرُ مِثْلَ ذلكَ، والحَمْد للَّهِ مِثْل ذَلِكَ، وَلَا إِله إِلا اللَّه مِثْل ذلكَ، وَلَا حوْل وَلَا قُوَّةَ إِلَاّ باللَّه مِثْلَ ذَلِكَ".
رواه الترمذي وقال: حديثٌ حسنٌ.
36/1443-وعنْ أَبي مُوسى رضي الله عنه قَالَ: قالَ لي رسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "أَلا أَدُلُّك عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الجنَّةِ؟ "فقلت: بلى يَا رسولَ اللَّه، قَالَ:"لا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَاّ بِاللَّهِ "متفقٌ عليه.
...অনুরূপভাবে; এবং আল্লাহ অতি পবিত্র তাঁর সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাণ। আল্লাহ সুমহান, অনুরূপভাবে; সকল প্রশংসা আল্লাহর জন্য, অনুরূপভাবে; আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, অনুরূপভাবে; এবং আল্লাহর সাহায্য ছাড়া (পাপ থেকে) ফেরার কোনো উপায় ও (ইবাদতের) কোনো শক্তি নেই, অনুরূপভাবে।"
তিরমিজি এটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন: এটি একটি হাসান হাদিস।
৩৬/১৪৪৩- আবু মুসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন: "আমি কি তোমাকে জান্নাতের ভাণ্ডারসমূহের মধ্য থেকে একটি ভাণ্ডারের সন্ধান দেব না?" আমি বললাম: অবশ্যই, হে আল্লাহর রাসুল! তিনি বললেন: "আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় ও কোনো শক্তি নেই।" এটি বুখারি ও মুসলিম উভয়ই বর্ণনা করেছেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 406)