229- باب استحباب صوم الإثنين والخميس
1/1255- عن أَبي قَتَادَةَ رضي الله عنه، أَنَّ رسولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاثْنَيْنِ فقالَ:"ذلكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَيَوْمٌ بُعِثْتُ، أَوْ أُنزِلَ عليَّ فِيهِ" رواه مسلمٌ.
2/1256- وعَنْ أَبي هُريْرَةَ رضي الله عنه، عَنْ رسولِ اللَّهِ صلى الله عليه وسلم قالَ: "تُعْرَضُ الأَعْمَالُ يوْمَ الاثَنيْن والخَميسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَملي وَأَنَا صَائمٌ" رَواهُ التِرْمِذِيُّ وقالَ: حديثٌ حَسَنٌ، ورواهُ مُسلمٌ بغيرِ ذِكرِ الصَّوْم.

২২৯- সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখা মুস্তাহাব হওয়া সংক্রান্ত পরিচ্ছেদ
১/১২৫৫- আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, "এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়ত লাভ করেছি অথবা আমার ওপর ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়েছে।" (মুসলিম এটি বর্ণনা করেছেন)।
২/১২৫৬- আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহর নিকট) আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমি পছন্দ করি যে, যখন আমার আমল পেশ করা হবে তখন যেন আমি রোযা অবস্থায় থাকি।" (তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং একে হাসান হাদীস বলেছেন। ইমাম মুসলিম এটি রোযার উল্লেখ ছাড়াই বর্ণনা করেছেন)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 359)