181-‌‌ باب الأمر بتعهد القرآن والتحذير من تعريضه للنسيان
1/1002- عَنْ أَبي مُوسَى رضي الله عنه عن النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: "تَعاهَدُوا هَذَا الْقُرآنَ فَوَالَّذي نَفْسُ مُحمَّدٍ بِيدِهِ لَهُو أَشَدُّ تَفَلُّتاً مِنَ الإِبِلِ فِي عُقُلِها" متفقٌ عَلَيْهِ.
2/1003- وعنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رسولَ اللَّه صلى الله عليه وسلم قَالَ: "إِنَّمَا مَثَلُ صاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ الإِبِلِ المُعقَّلَةِ، إِنْ عَاهَد عَليْها أَمْسَكَهَا، وإِنْ أَطْلَقَهَا، ذَهَبَتْ" متفقٌ عَلَيْهِ.
১৮১-‌‌ কুরআন তিলাওয়াতের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ এবং তা ভুলে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্কীকরণ পরিচ্ছেদ
১/১০০২- আবু মুসা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "তোমরা এই কুরআনের তিলাওয়াত ও চর্চায় নিয়মিত হও। সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, নিশ্চয়ই এটি (কুরআন) রশি দিয়ে বাঁধা উটের বন্ধন ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেয়েও দ্রুত পলায়নপর।" (বুখারী ও মুসলিম)।
২/১০০৩- ইবনে উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "কুরআনের হাফেজের উদাহরণ হলো রশি দিয়ে বাঁধা উটের মালিকের মতো। যদি সে সেটির প্রতি যত্নবান থাকে ও দেখাশোনা করে, তবে সেটিকে আটকে রাখতে পারে। আর যদি সে সেটিকে মুক্ত করে ছেড়ে দেয়, তবে সেটি চলে যায়।" (বুখারী ও মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 311)