134- باب استحباب إعادة السلام عَلَى من تكرَّر لقاؤه عَلَى قرب بأن دخل ثم خرج ثُمَّ دخل في الحال، أَو حال بينهما شجرة ونحوها
1/859- عن أَبي هريرة رضي الله عنه في حديثِ المسِيءِ صَلاتُه أنَّهُ جَاءَ فَصَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ عَلَيْهِ فَرَدَّ عليه السلام فَقَالَ: "ارْجِعْ فَصَلِّ فَإنَّكَ لَمْ تُصَلِّ"فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبيِّ صلى الله عليه وسلم حَتّى فَعَل ذلكَ ثَلاثَ مَرَّاتٍ. متفقٌ عَلَيْهِ.
2/860- وعنه عن رسول اللَّه صلى الله عليه وسلم قَالَ: "إِذَا لقيَ أَحَدَكُمْ أخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإنْ حالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ أوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْه" رواه أَبُو داود.

১৩৪- পরিচ্ছেদ: যার সাথে বারবার অল্প সময়ের ব্যবধানে সাক্ষাৎ হয়, যেমন সে প্রবেশ করল তারপর বের হয়ে গেল এবং সাথে সাথেই আবার প্রবেশ করল অথবা তাদের উভয়ের মাঝে কোনো গাছ বা এই জাতীয় কিছু আড়াল তৈরি করল, তার ওপর পুনরায় সালাম দেওয়া মুস্তাহাব।
১/৮৫৯- আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ভুলভাবে সালাত আদায়কারী ব্যক্তির হাদিসে এসেছে যে, সে এসে সালাত আদায় করল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাঁকে সালাম দিল। তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন: "তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি।" সে ফিরে গিয়ে সালাত আদায় করল, তারপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। এভাবে সে তিনবার করল। (বুখারি ও মুসলিম)।
২/৮৬০- তাঁর থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। এরপর যদি তাদের উভয়ের মাঝে কোনো গাছ, দেয়াল বা পাথর আড়াল তৈরি করে এবং তারপর আবার তার সাথে সাক্ষাৎ হয়, তবে সে যেন পুনরায় তাকে সালাম দেয়।" (আবু দাউদ)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 276)