1/718- عن جابِرٍ رضي الله عنه قَالَ: كانَ رسولُ اللَّه صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاسْتِخَارَةَ في الأُمُور كُلِّهَا كالسُّورَةِ منَ القُرْآنِ، يَقُولُ: "إِذا هَمَّ أَحَدُكُمْ بِالأمْرِ، فَليَركعْ رَكعتَيْنِ مِنْ غَيْرِ الفرِيضَةِ ثُمَّ ليقُلْ: اللَّهُم إِني أَسْتَخِيرُكَ بعِلْمِكَ، وأستقدِرُكَ بقُدْرِتك، وأَسْأَلُكَ مِنْ فضْلِكَ العَظِيم، فإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وتعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنتَ علَاّمُ الغُيُوبِ. اللَّهُمَّ إِنْ كنْتَ تعْلَمُ أَنَّ هَذَا الأمرَ خَيْرٌ لِي في دِيني وَمَعَاشي وَعَاقِبَةِ أَمْرِي"أَوْ قالَ:"عَاجِلِ أَمْرِي وَآجِله، فاقْدُرْهُ لي وَيَسِّرْهُ لِي، ثمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِن كُنْتَ تعْلمُ أَنَّ هذَا الأَمْرَ شرٌّ لِي في دِيني وَمَعاشي وَعَاقبةِ أَمَرِي"أَو قَالَ:"عَاجِل أَمري وآجِلهِ، فاصْرِفهُ عَني، وَاصْرفني عَنهُ، وَاقدُرْ لِيَ الخَيْرَ حَيْثُ كانَ، ثُمَّ أرْضِنِي بِهِ" قَالَ: ويسمِّي حَاجَتَهُ. رواه البخاري.
১/৭১৮- জাবির (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের সকল বিষয়ে ইস্তিখারা করার শিক্ষা দিতেন, যেমন তিনি আমাদের কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন: "তোমাদের কেউ যখন কোনো কাজের ইচ্ছা করে, তখন সে যেন ফরয ব্যতিরেকে দুই রাকাত নামাজ আদায় করে, অতঃপর বলে: হে আল্লাহ! আমি আপনার ইলমের মাধ্যমে আপনার নিকট কল্যাণ প্রার্থনা করছি, আপনার কুদরতের মাধ্যমে আপনার নিকট শক্তি প্রার্থনা করছি এবং আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করছি। কেননা আপনি সক্ষম, আমি অক্ষম; আপনি জানেন, আমি জানি না এবং আপনি অদৃশ্য বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। হে আল্লাহ! যদি আপনি এই বিষয়টি আমার দ্বীন, আমার জীবিকা এবং আমার পরিণতির জন্য—কিংবা তিনি বলেছিলেন: আমার ইহকাল ও পরকালের জন্য—কল্যাণকর মনে করেন, তবে তা আমার জন্য নির্ধারিত করুন ও সহজ করে দিন, অতঃপর তাতে আমাকে বরকত দান করুন। আর যদি আপনি এই বিষয়টি আমার দ্বীন, আমার জীবিকা এবং আমার পরিণতির জন্য—কিংবা তিনি বলেছিলেন: আমার ইহকাল ও পরকালের জন্য—ক্ষতিকর মনে করেন, তবে তা আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকেও তা থেকে ফিরিয়ে রাখুন। আর যেখানেই কল্যাণ থাকুক, আমার জন্য তা নির্ধারিত করুন, অতঃপর আমাকে তার প্রতি সন্তুষ্ট করুন।" তিনি বলেন: "সে সময় সে তার প্রয়োজনের (কাজের) নাম উল্লেখ করবে।" (বুখারী)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 241)