وقد قال الأنصاري تلميذ زفر: منذ بنيت بصرة ما دخل فيها أحد أذكى من إسماعيل بن حماد، ووجه جرح أحمد فيه أنه كان قاضي بصرة ولم يساعد أحمد حين ابتلي بالبلية بيد المأمون.
জুফারের ছাত্র আল-আনসারী বলেন: বসরা নগরী নির্মিত হওয়ার পর থেকে ইসমাঈল বিন হাম্মাদের চেয়ে অধিক মেধাবী আর কেউ সেখানে প্রবেশ করেনি। আর তাঁর ব্যাপারে ইমাম আহমাদের সমালোচনার কারণ ছিল এই যে, তিনি বসরার বিচারক ছিলেন এবং আল-মামুনের হাতে ইমাম আহমাদ যখন চরম পরীক্ষার সম্মুখীন হন, তখন তিনি তাঁকে কোনো সহায়তা করেননি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 388)