وقال تعالى: {يَحْسَبُونَ الْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا وَإِنْ يَأْتِ الْأَحْزَابُ يَوَدُّوا لَوْ أَنَّهُمْ بَادُونَ فِي الْأَعْرَابِ يَسْأَلونَ عَنْ أَنْبَائِكُمْ وَلَوْ كَانُوا فِيكُمْ مَا قَاتَلُوا إِلَّا قَلِيلاً} [الأحزاب: آية 20] .
وقد وصف القرآن الكريم حال المسلمين في تلك الغزوة فقال عز وجل: {إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا، هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالاً شَدِيداً} [الأحزاب: آية10-11] .
وقال تعالى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحاً وَجُنُوداً لَمْ تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيراً} [الأحزاب: آية9] .
وقال تعالى: {وَرَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا خَيْراً وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ وَكَانَ اللَّهُ قَوِيّاً عَزِيزاً} [الأحزاب: آية25] .
وقال تعالى مصوراً بعض مشاهد من غزوة حنين التي وقعت في أواخر السنة الثامنة للهجرة النبوية: {وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئاً وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ} [سورة التوبة: آية 25] .
وقال تعالى: {ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنْزَلَ جُنُوداً لَمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا} [سورة التوبة آية: 26] .
وبعد، فإن القرآن حفل بالكثير من الآيات حول غزوات الرسول صلى الله عليه وسلم مثل فتح مكة، وغزوة تبوك وغيرها.
মহান আল্লাহ বলেছেন: {তারা মনে করে যে সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী আবার আসে, তবে তারা কামনা করবে যে তারা যদি মরুচারী বেদুঈনদের সাথে মরুভূমিতে থাকত এবং তোমাদের সংবাদ জিজ্ঞেস করত। আর তারা যদি তোমাদের সাথে থাকত, তবে তারা অল্পই লড়াই করত।} [সূরা আল-আহজাব: ২০]।
কুরআন কারীম সেই যুদ্ধে মুসলিমদের অবস্থার বর্ণনা দিয়ে বলেছে, মহান পরাক্রমশালী আল্লাহ বলেন: {যখন তারা তোমাদের ওপর দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে তোমাদের নিকট এসেছিল, আর যখন চোখগুলো স্থির হয়ে গিয়েছিল, প্রাণগুলো কণ্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানাবিধ ধারণা পোষণ করছিলে। সেখানেই মুমিনদের পরীক্ষা করা হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল।} [সূরা আল-আহজাব: ১০-১১]।
মহান আল্লাহ বলেন: {হে মুমিনগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন শত্রুবাহিনী তোমাদের নিকট এসেছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করলাম এক প্রবল বায়ু এবং এমন এক বাহিনী যা তোমরা দেখতে পাওনি। তোমরা যা করো আল্লাহ তা প্রত্যক্ষ করেন।} [সূরা আল-আহজাব: ৯]।
মহান আল্লাহ বলেন: {আল্লাহ কাফেরদেরকে তাদের ক্ষোভসহ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করতে পারেনি। আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধে যথেষ্ট হয়ে গেছেন এবং আল্লাহ শক্তিশালী, মহা পরাক্রমশালী।} [সূরা আল-আহজাব: ২৫]।
মহান আল্লাহ হিজরীর অষ্টম বর্ষের শেষ দিকে সংঘটিত হুনাইন যুদ্ধের কিছু দৃশ্যের চিত্রায়ণ করে বলেন: {এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, অতঃপর তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করেছিলে।} [সূরা আত-তাওবাহ: ২৫]।
মহান আল্লাহ বলেন: {অতঃপর আল্লাহ তাঁর রাসূলের ওপর ও মুমিনদের ওপর তাঁর প্রশান্তি নাজিল করলেন এবং এমন এক বাহিনী অবতীর্ণ করলেন যা তোমরা দেখতে পাওনি এবং তিনি কাফেরদেরকে শাস্তি প্রদান করলেন।} [সূরা আত-তাওবাহ: ২৬]।
পরিশেষে, কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুদ্ধবিগ্রহ যেমন মক্কা বিজয়, তাবুক যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধের অনেক আয়াত দ্বারা সমৃদ্ধ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 7)