الجنة لمن آمن وعمل صالحا:
وهذه الجنة ينالُها أهلُ الإيمان وأهلُ التقوى وأهلُ الأعمال الصالحات. والقرآنُ مليءٌ بحَثِّ الناس على العمل الصالح، قال تعالى: {يَاعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ (68) الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ (69)} [الزخرف]. ويقول الله -جل وعلا-: {وَمَنْ يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى (75) جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاءُ مَنْ تَزَكَّى (76)} [طه]. فالجنة يثيب الله عز وجل بها أولياءه ممن آمن وعمل صالحًا، وقال الله سبحانه: {إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (13) أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ (14)} [الأحقاف] يعني بأعمالهم الصالحة. وقال تعالى: {وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ (25)} [البقرة] وقال تعالى: {أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63) لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (64)} [يونس]. وقال تعالى: {وَالَّذِينَ اجْتَنَبُوا الطَّاغُوتَ أَنْ يَعْبُدُوهَا وَأَنَابُوا إِلَى اللَّهِ لَهُمُ الْبُشْرَى فَبَشِّرْ عِبَادِ (17) الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ (18)} [الزمر]. والآيات في بشارة من آمن وعمل صالحا بالجنة كثيرة.(1)--------------------------------------------
(1) وجمعها ابن القيم في حادي الأرواح إلى بلاد الأفراح - ط عطاءات العلم (2/ 825).

জান্নাত তাদের জন্য যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে:
আর এই জান্নাত লাভ করবেন ঈমানের অধিকারী, তাকওয়ার অধিকারী এবং নেক আমলকারীগণ। কুরআন মানুষকে সৎকর্মের প্রতি উৎসাহিত করতে পরিপূর্ণ। মহান আল্লাহ বলেছেন: {হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। (৬৮) যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম। (৬৯)} [যুখরুফ]। আর আল্লাহ —জল্লা ওয়া আলা— বলেন: {আর যারা তাঁর নিকট ঈমানদার অবস্থায় আসবে এবং যারা সৎকর্ম করবে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যদাসমূহ। (৭৫) চিরস্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে; আর এটিই সেই ব্যক্তির পুরস্কার যে পবিত্রতা অবলম্বন করেছে। (৭৬)} [তহা]। সুতরাং জান্নাত হলো সেই প্রতিদান যা আল্লাহ আযযা ওয়া জাল্ল তাঁর ওইসব বন্ধুদের প্রদান করবেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আল্লাহ সুবহানাহু বলেছেন: {নিশ্চয়ই যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’, অতঃপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। (১৩) তারাই জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে; এটি তাদের আমলের প্রতিদান যা তারা করত। (১৪)} [আহকাফ] অর্থাৎ তাদের সৎকর্মসমূহের কারণে। আর মহান আল্লাহ বলেছেন: {আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। যখনই তারা সেখান থেকে কোনো ফল খেতে পাবে, তখনই তারা বলবে, ‘এ তো সেই ফল যা আমাদের ইতিপূর্বেও প্রদান করা হয়েছিল।’ আর তাদেরকে সদৃশ ফল দেওয়া হবে এবং তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গিনীগণ এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। (২৫)} [বাক্বারা]। এবং মহান আল্লাহ বলেছেন: {জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। (৬২) যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অবলম্বন করত। (৬৩) তাদের জন্য রয়েছে পার্থিব জীবনে ও পরকালে সুসংবাদ। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই। এটিই মহাসাফল্য। (৬৪)} [ইউনূস]। এবং মহান আল্লাহ বলেছেন: {আর যারা তাগুতকে বর্জন করেছে তার ইবাদত করা হতে এবং আল্লাহর অভিমুখী হয়েছে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমার সেই বান্দাদেরকে (১৭) যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং তার উত্তম অংশটুকু অনুসরণ করে। এরাই তারা যাদের আল্লাহ হিদায়াত দিয়েছেন এবং এরাই বুদ্ধিমান। (১৮)} [যুমার]। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান সম্পর্কিত আয়াত অনেক।(১)--------------------------------------------
(১) ইবনুল কায়্যিম এটি ‘হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ’ গ্রন্থে সংকলন করেছেন - আতাআতুল ইলম সংস্করণ (২/ ৮২৫)।

(খণ্ড: 7) (পৃষ্ঠা: 104)