س12 ـ اذكر أدلة نفي التمثيل نقلاً وعقلاً؟
ج ـ ثبت نفي التمثيل نقلاً وعقلاً:
* فمن النقل: قوله تعالى: {لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ} [الشورى: 11] ، {فَلا تَضْرِبُوا لِلَّهِ الأمْثَالَ} [النحل: 74] ، {هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا} [مريم: 65] ، {فَلا تَجْعَلُوا لِلَّهِ أنْدَادًا} [البقرة: 22] .
* ومن العقل: لو قلنا بالتماثل؛ لزم أن يجب له ما يجب للمخلوقين، وأن يجوز عليه ما يجوز على المخلوقين، وهذا باطل، لأنه يلزم أن يكون الخالق القديم الواجب بنفسه جائزاً عليه العدم والحاجة، ويكون للمخلوقين صفة الوجوب والقدم؛ فيكون الشيء الواحد واجباً غير واجب بنفسه قديماً ومحدثاً؛ وذلك جمع بين النقيضين، وهو ممتنع.

প্রশ্ন ১২: কুরআন-সুন্নাহ এবং যুক্তির আলোকে সাদৃশ্য (তামসীল) নাকচ করার দলীলসমূহ উল্লেখ করুন।
উত্তর: কুরআন-সুন্নাহ ও যুক্তির নিরিখে সাদৃশ্য নাকচ হওয়ার বিষয়টি প্রমাণিত:
* কুরআন-সুন্নাহর প্রমাণাদি: মহান আল্লাহর বাণী: {কোনো কিছুই তাঁর সদৃশ নয়} [আশ-শূরা: ১১], {সুতরাং তোমরা আল্লাহর জন্য কোনো উদাহরণ পেশ করো না} [আন-নাহল: ৭৪], {তুমি কি তাঁর সমগুণসম্পন্ন কাউকে জানো?} [মারইয়াম: ৬৫], {সুতরাং তোমরা জেনে-শুঝে আল্লাহর জন্য সমকক্ষ দাঁড় করিও না} [আল-বাকারাহ: ২২]।
* যুক্তির প্রমাণাদি: আমরা যদি সাদৃশ্যতার কথা বলি, তবে সৃষ্টির জন্য যা অনিবার্য, তা আল্লাহর জন্যও অনিবার্য হওয়া আবশ্যক হয়ে পড়বে এবং সৃষ্টির জন্য যা যা ঘটা সম্ভব, তা তাঁর ক্ষেত্রেও সম্ভব হওয়া আবশ্যক হয়ে পড়বে। অথচ এটি বাতিল বা অসার। কারণ এর ফলে এটি সাব্যস্ত হওয়া আবশ্যক হয়ে দাঁড়াবে যে, যিনি অনাদি সৃষ্টিকর্তা এবং যাঁর অস্তিত্ব থাকা স্বয়ংসম্পূর্ণভাবে অনিবার্য, তাঁর ক্ষেত্রেও অস্তিত্বহীনতা বা অভাবগ্রস্ত হওয়া সম্ভব হবে। আবার সৃষ্টির ক্ষেত্রেও অনাদি হওয়া এবং অস্তিত্ব অনিবার্য হওয়ার বৈশিষ্ট্য সাব্যস্ত হবে। ফলে একই সত্তা বা বিষয় একই সাথে অস্তিত্ব অনিবার্য হওয়া ও অস্তিত্ব অনিবার্য না হওয়া এবং অনাদি হওয়া ও নশ্বর হওয়া—এরূপ সাব্যস্ত হবে। আর এটি হলো দুটি বিপরীত বিষয়ের সংমিশ্রণ, যা সম্পূর্ণরূপে অসম্ভব।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 333)