وقد يكون العمل المفضول أفضل بحسب حال الشخص المعين؛ لكونه عاجزا عن الأفضل، أو لكون محبته ورغبته واهتمامه وانتفاعه بالمفضول أكثر، فيكون أفضل في حقه لما يقترن به من مزيد عمله وحبه وإرادته وانتفاعه، كما أن المريض ينتفع بالدواء الذي يشتهيه ما لا ينتفع بما لا يشتهيه، وإن كان جنس ذلك أفضل.
ومن هذا الباب، صار الذكر لبعض الناس في بعض الأوقات خيرا من القراءة، والقراءة لبعضهم في بعض الأوقات خيرًا من الصلاة وأمثال ذلك، لكمال انتفاعه به، لا لأنه في جنسه أفضل.
ومن هذا الباب، صار الذكر لبعض الناس في بعض الأوقات خيرا من القراءة، والقراءة لبعضهم في بعض الأوقات خيرًا من الصلاة وأمثال ذلك، لكمال انتفاعه به، لا لأنه في جنسه أفضل.
কখনও কখনও নির্দিষ্ট কোনো ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে নিম্নতর মর্যাদার আমলটি শ্রেষ্ঠতর আমলের চেয়েও উত্তম হয়ে থাকে। এর কারণ হতে পারে আমলকারী শ্রেষ্ঠতর আমলটি করতে অক্ষম, অথবা নিম্নতর আমলটির প্রতি তার ভালোবাসা, আগ্রহ, মনোযোগ ও এর দ্বারা তার উপকৃত হওয়ার পরিমাণ অধিক। ফলে অতিরিক্ত আমল, ভালোবাসা, ইচ্ছা ও উপকারের সংশ্লিষ্টতার কারণে তা তার ক্ষেত্রে অধিকতর উত্তম হয়ে দাঁড়ায়; যেমন অসুস্থ ব্যক্তি তার রুচিসম্মত ঔষধের মাধ্যমে যে পরিমাণ উপকৃত হয়, অরুচিকর ঔষধের মাধ্যমে তা হয় না, যদিও সেই ঔষধটি মূলগতভাবে শ্রেষ্ঠ হয়ে থাকে।
এই দৃষ্টিকোণ থেকেই কোনো কোনো মানুষের জন্য কোনো কোনো সময়ে যিকির করা কিরাআতের চেয়ে উত্তম সাব্যস্ত হয়, আবার কারও জন্য কোনো সময়ে কিরাআত সালাতের চেয়েও উত্তম হয়ে থাকে এবং এই জাতীয় অন্যান্য বিষয়। এটি হয় সে আমলের মাধ্যমে তার পূর্ণাঙ্গ উপকার লাভের কারণে, আমলটি তার মূলগত সত্তার দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণে নয়।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 56)