ثالثًا:‌‌ الأمر بالمعروف والنهي عن المنكر:
واجب على الناس التناصح فيما بينهم وترشيد بعضهم بعضًا بما يتفق مع الشريعة الإسلامية حتى يستقيم الناس في أجسادهم ونفوسهم وعقولهم وعلاقاتهم بشتى صورها وأنواعها، بينهم وبين بعضهم، وبينهم وبين الله سبحانه وتعالى.
يقول تعالى: {وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ
তৃতীয়ত:‌‌ সৎকাজের আদেশ (الأمر بالمعروف) ও অসৎকাজের নিষেধ (النهي عن المنكر):
মানুষের ওপর একে অপরের প্রতি কল্যাণকামিতা এবং ইসলামি শরিয়তের সাথে সংগতি রেখে পরস্পরকে সঠিক দিকনির্দেশনা প্রদান করা আবশ্যক; যাতে মানুষ তাদের শারীরিক, আত্মিক ও বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে এবং তাদের মধ্যকার যাবতীয় সম্পর্কের সকল প্রকার ও ধরনে—তা নিজেদের পারস্পরিক হোক কিংবা তাদের ও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার মাঝে হোক—সঠিক পথে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন: {আর তোমাদের মধ্য থেকে এমন একদল লোক থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকাজের (المعروف) আদেশ করবে

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 36)