خامسًا:‌‌ تحقيق العدالة بين الناس،
من رحمة الله بالعباد أن أزال معايير التمايز بين البشر التي تقوم على الطبقية والثراء واللون والجنس … وأقام معيارًا موضوعيًّا في متناول جميع الناس وهو التقوى، فالناس جميعًا كما يقول عليه الصلاة والسلام: "كأسنان المشط". ويقول تعالى:
পঞ্চম: মানুষের মাঝে ন্যায়বিচার (العدالة) প্রতিষ্ঠা করা,
বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হলো যে, তিনি মানুষের মাঝে শ্রেণিবিভাগ, ধন-সম্পদ, বর্ণ ও লিঙ্গভিত্তিক বৈষম্যের মানদণ্ডসমূহ বিলুপ্ত করেছেন … এবং একটি বস্তুনিষ্ঠ মানদণ্ড নির্ধারণ করেছেন যা সকল মানুষের নাগালে, আর তা হলো তাকওয়া (التقوى)। ফলে সকল মানুষই সমান যেমনটি রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "চিরুনির দাঁতসমূহের মতো।" আর মহান আল্লাহ বলেন:

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 32)