سابعًا:‌‌ ضَرُورة العمل على نشر العلم وتعليم الناس:
أشار الرسول الكريم إلى أن خير الناس هم من يتعلمون القرآن الكريم، ويعلمونه لغيرهم، وَاعْتَبَرَ القرآن الكريم أن حرمان الناس من التعليم ذنبًا يقترفه العلماء الذين يجب عليهم نقل ما مَنَّ الله به عليهم من عِلْمٍ إلى الآخرين، يقول تعالى: {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُوْلَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَاّعِنُونَ} [البقرة: 159] .
সপ্তম:‌‌ ইলম প্রচার এবং মানুষকে শিক্ষা প্রদানের আবশ্যকতা:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে, মানুষের মধ্যে সর্বোত্তম তারা যারা আল-কুরআনুল কারীম শিক্ষা করে এবং তা অন্যদের শিক্ষা দেয়। আল-কুরআনুল কারীম মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত রাখাকে সেই সকল আলেমদের দ্বারা সংঘটিত একটি অপরাধ হিসেবে গণ্য করেছে, যাদের ওপর অর্পিত দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান বা ইলম অন্যদের নিকট পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন: {নিশ্চয় যারা গোপন করে আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হিদায়াত নাযিল করেছি—মানুষের জন্য কিতাবে তা স্পষ্টভাবে বর্ণনা করার পর—আল্লাহ তাদের অভিশাপ দেন এবং অভিশাপ প্রদানকারীরাও তাদের অভিশাপ দেয়।} [আল-বাকারা: ১৫৯]।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 170)