الأول:‌‌ التيار الماركسي الملحد
الذي يذهب إلى أن النظام الاقتصادي هو النظام المحوري الذي يمثل البناء الأساسي Infra-Structure الذي يحدد ويصوغ كل نظم البناء الفوقي Supra-Structure بما فيها نظم الأسرة والسياسة والدين، وهذا تيار إلحادي ماديّ مسرف ينبثق من أيديولوجية الصراع والمادية الجدلية العقيمة.
প্রথমত:‌‌ নাস্তিক্যবাদী মার্ক্সীয় ধারা
যা এই মত পোষণ করে যে, অর্থনৈতিক ব্যবস্থা হলো মূল কেন্দ্রীয় ব্যবস্থা যা এমন এক মৌল কাঠামো (Infra-Structure) হিসেবে কাজ করে, যা পরিবার, রাজনীতি ও ধর্মীয় ব্যবস্থাসহ উপরি-কাঠামোর (Supra-Structure) সকল ব্যবস্থাকে নির্ধারণ ও বিন্যস্ত করে। এটি একটি চরমপন্থী নাস্তিক্যবাদী ও বস্তুবাদী ধারা যা সংঘাতের আদর্শ এবং বন্ধ্যা দ্বান্দ্বিক বস্তুবাদ থেকে উৎসারিত।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 73)