فائدة العلم بالمكي والمدني:
بعد أن عرفنا ما هو المكي والمدني، وخصائص كلٍّ منهما، يجدُر بنا أن نختم هذا البحث ببيان ما يعود على الباحثين فيه من الفوائد، فنقول:
1- تمييز الناسخ من المنسوخ، فيما لو وردت آيتان أو أكثر مختلفة الحكم، وعلمنا أن إحداها مكية، والأخرى مدنية، فإننا نحكم حينئذ بأن المدنية ناسخة للمكية لتأخرها عنها.

মক্কী ও মাদানী সম্পর্কে জ্ঞান অর্জনের উপকারিতা:
মক্কী ও মাদানী কী এবং এগুলোর প্রত্যেকটির বৈশিষ্ট্য কী তা জানার পর, এই গবেষণার সাথে সংশ্লিষ্ট গবেষকদের জন্য এর থেকে কী কী উপকারিতা অর্জিত হবে তা বর্ণনা করার মাধ্যমে এই প্রসঙ্গের ইতি টানা সমীচীন হবে, সুতরাং আমরা বলছি:
১- নাসিখ (রহিতকারী) ও মানসুখ (রহিত)-এর পার্থক্য নিরুপণ করা; যদি এমন দুই বা ততোধিক আয়াত পাওয়া যায় যেগুলোর বিধান ভিন্ন ভিন্ন, এবং আমরা জানি যে তার একটি মক্কী আর অন্যটি মাদানী, তবে সেক্ষেত্রে আমরা ফয়সালা করব যে মাদানী আয়াতটি মক্কী আয়াতের জন্য নাসিখ (রহিতকারী), কারণ এটি মক্কী আয়াতের পরে অবতীর্ণ হয়েছে।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 50)