الوجه الثاني: طريقة تأليفه
وبيان ذلك أنه قد رُتِّبَتْ آياته وسوره ترتيبًا غاية في الائتلاف والتناسق، مع أنه نزل منجَّمًا في نحو ثلاث وعشرين سنة على حسب الوقائع والحوادث، ومقتضيات الأحوال.
حتى إنَّ الناظر فيه دون أن يعلم بتنجيم نزوله لا يخطر على باله أنه نزل منجَّمًا، وحتى إنك مهما أمعنت النظر وبحثت لا تستطيع أن تجد فرقًا بين السور التي نزلت جملة، والسور التي نزلت منجَّمَة؛ من حيث إحكام الربط في كلٍّ منهما، ومن حيث نظام المبنى ودقة المعنى، وتمام الوحدة الفنية.

দ্বিতীয় দিক: এর বিন্যাস পদ্ধতি
এর ব্যাখ্যা হলো, এর আয়াত ও সূরাসমূহকে অত্যন্ত সুসংহত ও সুসামঞ্জস্যপূর্ণভাবে বিন্যস্ত করা হয়েছে, যদিও তা সমসাময়িক ঘটনাবলি এবং পরিস্থিতির চাহিদার প্রেক্ষিতে প্রায় তেইশ বছর ধরে পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে।
এমনকি যে ব্যক্তি এর অবতরণের পর্যায়ক্রমিক ধারা সম্পর্কে অবগত না হয়ে এটি পাঠ করবে, তার মনেই হবে না যে এটি খণ্ড খণ্ড ভাবে অবতীর্ণ হয়েছে। আর আপনি যতই গভীরভাবে লক্ষ্য করুন এবং অনুসন্ধান করুন না কেন, যে সূরাগুলো একত্রে অবতীর্ণ হয়েছে এবং যে সূরাগুলো পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে—উভয়ের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাবেন না; তা সেগুলোর সুদৃঢ় যোগসূত্র স্থাপন, গাঠনিক বিন্যাস, অর্থের সুক্ষ্মতা কিংবা আঙ্গিক ও শিল্পমানের পূর্ণতার দিক থেকেই হোক না কেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 352)