‌‌طرق معرفة الناسخ والمنسوخ:
النَّسْخُ يتضمَّن رفع حكمٍ تقرَّرَ من جهة الشارع، وإثبات حكم، ومثل هذا لا يحلُّ لمسلم أن يقول فيه إلّا بيقين.
فمن قال في شيء: إنه منسوخ، فقد أوجب إلّا يُطَاعَ هذا الأمر الصادر عن الله أو عن رسوله صلى الله عليه وسلم، ولا يجوز أن نسقط طاعةً أمَرَنَا بها الله تعالى ورسوله إلّا ببرهان.
وفي هذا يقول ابن الحصار: "إنما يُرْجَعُ في النَّسْخِ إلى نقلٍ صريحٍ عن
নাসিখ ও মানসুখ চেনার উপায়সমূহ:
নাসখ শারী‘আত প্রণেতার পক্ষ থেকে নির্ধারিত কোনো বিধান রহিত করা এবং অন্য একটি বিধান সাব্যস্ত করাকে অন্তর্ভুক্ত করে। এ জাতীয় বিষয়ে নিশ্চিত জ্ঞান ব্যতীত কোনো কথা বলা কোনো মুসলিমের জন্য বৈধ নয়।
সুতরাং কেউ যদি কোনো বিষয়ে বলে যে এটি মানসুখ, তবে সে মূলত আল্লাহ অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জারিকৃত এই নির্দেশটি মান্য না করাকে আবশ্যক করে নিল। অথচ আল্লাহ তা‘আলা এবং তাঁর রাসূল আমাদের যে আনুগত্যের নির্দেশ দিয়েছেন, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া তা বর্জন করা জায়েয নয়।
এ বিষয়ে ইবনুল হিসার বলেন: "নাসখের ক্ষেত্রে কেবল এমন সুস্পষ্ট বর্ণনার দিকেই প্রত্যাবর্তন করা হবে যা...

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 255)