943 - وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا أَبُو النَّضْرِ، ثنا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلالٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : أَتَى رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، حَسْبِي إِذَا أَدَّيْتُ الزَّكَاةَ إِلَى رَسُولِكِ، فَقَدْ بَرِئْتُ مِنْهَا إِلَى اللَّهِ تعالى وَرَسُولِهِ ؟ ! فَقَالَ صَلّى اللَّهُ عَلَيهِ وَسَلّمَ : ` إِذَا أَدَّيْتَهَا إِلَى رَسُولِي فَقَدْ بَرِئْتَ مِنْهَا، فَلَكَ أَجْرُهَا، وَإِثْمُهَا عَلَى مَنْ بَدَّلَهَا ` *
আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, বনু তামীম গোত্রের একজন লোক এসে জিজ্ঞাসা করল: “হে আল্লাহর রাসূল! আমি যদি আপনার প্রতিনিধির কাছে যাকাত আদায় করি, তবে কি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের কাছে আমি এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব?”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “যখন তুমি তা আমার প্রতিনিধির কাছে আদায় করবে, তখন তুমি সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। এর সাওয়াব তোমার জন্য এবং যে ব্যক্তি তাতে (কোনো ধরনের) পরিবর্তন করবে, তার পাপ তার উপর বর্তাবে।”

আল মাত্বালিবুল আলিয়াহ (943)