890 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لَيْسَ مِنَّا مَنْ حَلَقَ، وَلا سَلَقَ، وَلا خَرَقَ ` . وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا إِسْحَاقُ، ثنا حَمَّادٌ، بِهِ . وَحَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، ثنا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَمَّادٌ بِهِ *
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘যে ব্যক্তি (বিপদ-শোকে) মাথা মুণ্ডন করে, অথবা উচ্চস্বরে চিৎকার করে কাঁদে, অথবা (দুঃখে) কাপড় ছিঁড়ে ফেলে, সে আমাদের দলভুক্ত নয়।’
আল মাত্বালিবুল আলিয়াহ (890)