736 - وقَالَ أَبُو بَكْرٍ : حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ عِيسَى بْنِ يَعْقُوبَ، أَخْبَرَنَا أَبُو حَازِمٍ، أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، قال : ` إِنَّ الْعُودَ الَّذِي فِي الْمَقْصُورَةِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّكِئُ عَلَيْهِ إِذَا قَامَ، فَلَمَّا قُبِضَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ سُرِقَ، فَطُلِبَ فَوُجِدَ فِي مَسْجِدِ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، وَكَانَتِ الأَرَضَةُ قَدْ أَصَابَتْهُ، فَنُحِتَتْ لَهُ خَشَبَتَانِ، وَجُوِّفَتَا، ثُمَّ أُطْبِقَتَا عَلَيْهِ، ثُمَّ شُعِبَتِ الْخَشَبَتَانِ عَلَيْهِ، فَأَنْتَ إِذَا رَأَيْتَهُ رَأَيْتَ الشُّعَبَ فِيهِ ` *
সাহল ইবনু সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: মাকসূরার মধ্যে যে লাঠিটি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ানোর সময় তাতে ভর দিতেন। অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকাল করলেন, তখন তা চুরি হয়ে গেল। খোঁজ করার পর তা বানূ আমর ইবনু আওফের মসজিদে পাওয়া গেল। তবে (ইতিমধ্যে) তাতে উইপোকা ধরেছিল। তাই এর জন্য দুটি কাঠ খোদাই করে ফাঁপা করা হলো, অতঃপর সে দুটি লাঠির ওপর জুড়ে দেওয়া হলো। এরপর লাঠিটির ওপর কাঠ দু’টি আটকানো হলো। তাই আপনি যখন তা দেখবেন, তখন এতে জোড়া লাগানো অংশ দেখতে পাবেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (736)