516 - قَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ، ثنا الْوَازِعُ بْنُ نَافِعٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : ` بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ فِي غَزَاةِ بَدْرٍ إِذْ تَبَسَّمَ فِي الصَّلاةِ، فَلَمَّا قَضَى الصَّلاةَ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، تَبَسَّمْتَ وَأَنْتَ فِي الصَّلاةِ ؟ ! قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ مِيكَائِيلَ عَلَيْهِ الصَّلاةُ وَالسَّلامُ مَرَّ بِي وَهُوَ رَاجِعٌ مِنْ طَلَبِ الْقَوْمِ، وَعَلَى جَنَاحِهِ غُبَارٌ، فَضَحِكَ، إِلَيَّ فَتَبَسَّمْتُ إِلَيْهِ `، وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، ثنا عَلِيُّ بْنُ ثَابِتٍ، نَحْوَهُ *
জাবির ইবনু আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আসরের সালাত আদায় করছিলেন, এমন সময় তিনি সালাতের মধ্যে মুচকি হাসলেন। যখন তিনি সালাত শেষ করলেন, সাহাবীগণ আরয করলেন, "ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আপনি সালাতের মধ্যে হাসি দিলেন?!"
তিনি (নবী সাঃ) বললেন, "নিশ্চয়ই মিকাইল (আলাইহিস সালাম) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন কাফির কওমকে ধাওয়া করে ফিরছিলেন এবং তাঁর ডানায় ধূলিকণা লেগেছিল। তিনি আমার দিকে তাকিয়ে হেসেছিলেন, তাই আমি তাঁর দিকে তাকিয়ে মুচকি হাসলাম।"
তিনি (নবী সাঃ) বললেন, "নিশ্চয়ই মিকাইল (আলাইহিস সালাম) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন কাফির কওমকে ধাওয়া করে ফিরছিলেন এবং তাঁর ডানায় ধূলিকণা লেগেছিল। তিনি আমার দিকে তাকিয়ে হেসেছিলেন, তাই আমি তাঁর দিকে তাকিয়ে মুচকি হাসলাম।"
আল মাত্বালিবুল আলিয়াহ (516)