4673 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ , عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ , عَنِ الْعُرْيَانِ بْنِ الْهَيْثَمِ، عَنْ أَبِيهِ، قَالَ : دَخَلْتُ عَلَى يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ , فَذَكَرَ قِصَّةً، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ` أَبِأَرْضِكُمْ أَرْضٌ , يُقَالُ لَهَا : كُوثَى ذَاتُ سِبَاخٍ وَنَخْلٍ ؟ قَالَ : نَعَمْ، قَالَ : فَإِنَّ الدَّجَّالَ يَخْرُجُ مِنْهَا ` *
আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (তিনি যখন একটি ঘটনা বর্ণনা করছিলেন তখন) তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমাদের এলাকায় কি এমন কোনো ভূমি আছে, যার নাম ‘কূথা’? যেখানে লোনা মাটি (জলাভূমি বা লবনাক্ত জমি) ও খেজুর গাছ রয়েছে?’ (উপস্থিত ব্যক্তি) বললেন, ‘হ্যাঁ।’ তিনি বললেন, ‘নিশ্চয়ই দাজ্জাল সেখান থেকেই বের হবে।’
আল মাত্বালিবুল আলিয়াহ (4673)