402 - وَقَالَ عَبْدُ بْنُ حُمَيْدٍ : حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ عُثْمَانَ بْنِ زُفَرَ، عَنْ هَاشِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : ` مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ وَفِيهِ دِرْهَمٌ حَرَامٌ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاةً مَا كَانَ عَلَيْهِ، ثُمَّ أَدْخَلَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ، ثُمَّ قَالَ : صُمَّتَا إِنْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْنَاهُ يَقُولُهُ ` *
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি দশ দিরহাম দিয়ে কোনো কাপড় ক্রয় করলো, যার মধ্যে এক দিরহাম হারাম রয়েছে, আল্লাহ্‌ তার কোনো সালাত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে তা পরিধান করে থাকবে। অতঃপর (বর্ণনাকারী) তাঁর দুই আঙুল কানে প্রবেশ করালেন এবং বললেন: আমার কান দুটি বধির হয়ে যাক, যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এই কথা বলতে না শুনে থাকি।

আল মাত্বালিবুল আলিয়াহ (402)