324 - وَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ : حَدَّثَنَا حَبِيبُ بْنُ حَبِيبٍ أَخُو حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : ` أَتَاهُ أَعْرَابِيٌّ فَقَالَ : يَا ابْنَ عَبَّاسٍ إِنَّا أُنَاسٌ مِنَ الْمُسْلِمِينَ، وَهَاهُنَا أُنَاسٌ مِنَ الْمُهَاجِرِينِ يَزْعُمُونَ أَنَّا لَسْنَا عَلَى شَيْءٍ، وَنَحْنُ نُقِيمُ الصَّلاةَ، وَنُؤْتِي الزَّكَاةَ، وَنَحُجُّ الْبَيْتَ، وَنَصُومُ رَمَضَانَ ! فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ نَبِيُّ اللَّهِ : مَنْ أَقَامَ الصَّلاةَ، وَأَتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ، دَخَلَ الْجَنَّةَ ` *
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তাঁর নিকট একজন বেদুঈন (মরুচারী আরব) এসে বলল: হে ইবনে আব্বাস! আমরা মুসলমান সম্প্রদায়ের লোক, কিন্তু এখানে কিছু মুহাজির আছেন যারা দাবি করেন যে আমরা (দ্বীনের) কোনো কিছুর উপরেই নেই। অথচ আমরা সালাত কায়েম করি, যাকাত আদায় করি, বাইতুল্লাহর হজ করি এবং রমজানের সিয়াম পালন করি!

তখন ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি সালাত কায়েম করল, যাকাত আদায় করল, বাইতুল্লাহর হজ করল, রমজানের সিয়াম পালন করল এবং মেহমানের আপ্যায়ন করল, সে জান্নাতে প্রবেশ করবে।"

আল মাত্বালিবুল আলিয়াহ (324)