315 - وَقَالَ أَبُو دَاوُدَ : وَحَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ، عَنْ مَعْبَدٍ الْجُهَنِيِّ، قَالَ : خَطَبَنَا مُعَاوِيَةُ، فَقَالَ : أَلا مَا بَالُ أَقْوَامٍ يُصَلُّونَ صَلاةً، وَقَدْ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا رَأَيْتُهُ يُصَلِّيهَا، وَقَدْ سَمِعْنَاهُ يَنْهَى عَنْهَا، يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ ` *
মুআবিয়া (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (একবার) আমাদের মাঝে খুতবা (ভাষণ) দিলেন, অতঃপর বললেন: শোনো! কিছু লোকের কী হলো যে তারা এমন একটি সালাত আদায় করছে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকেছি এবং আমি তাঁকে সেই সালাত আদায় করতে দেখিনি। আর আমরা তাঁকে এই (সালাত) থেকে নিষেধ করতে শুনেছি।

তিনি এর দ্বারা আসরের পরের দুই রাকাত (নফল) সালাতকে বুঝাচ্ছিলেন।

আল মাত্বালিবুল আলিয়াহ (315)