268 - وَقَالَ الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ : حَدَّثَنَا يَزِيدُ هُوَ ابْنُ هَارُونَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ هُوَ ابْنُ سِيرِينَ عَنْ أَبِي الْمُهَاجِرِ، قَالَ : كَتَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، ` أَنْ صَلِّ الظُّهْرَ، حِينَ تَزُولُ الشَّمْسُ، وَصَلِّ الْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ، وَصَلِّ الْمَغْرِبَ حِينَ تَغِيبُ الشَّمْسُ، أَوْ حِينَ تَغْرُبُ الشَّمْسُ، وَصَلِّ الْعِشَاءَ حِينَ يَغِيبُ الشَّفَقُ إِلَى نِصْفِ اللَّيْلِ الأَوَّلِ، فَإِنَّ ذَلِكَ سُنَّةٌ، وَأَتِمَّ بِسَوَادٍ أَوْ بِغَلَسٍ، وَأَطِلِ الْقِرَاءَةَ ` *
আবুল মুহাজির (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবু মূসা আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে লিখলেন,
’তুমি যুহরের সালাত আদায় করবে যখন সূর্য ঢলে যাবে। আর আসরের সালাত আদায় করবে যখন সূর্য প্রাণবন্ত, সাদা ও স্বচ্ছ থাকবে। এবং মাগরিবের সালাত আদায় করবে যখন সূর্য ডুবে যাবে বা অস্তমিত হবে। আর ইশার সালাত আদায় করবে যখন শাফাক্ব (পশ্চিমাকাশের লালিমা) অদৃশ্য হয়ে যাবে, প্রথম অর্ধ রাত পর্যন্ত। কেননা, নিশ্চয়ই এটা সুন্নাত।
আর তুমি অন্ধকার থাকতেই বা ভোরের আবছা আলো থাকতেই (সালাত) সম্পন্ন করবে এবং কিরাত দীর্ঘ করবে।’

আল মাত্বালিবুল আলিয়াহ (268)