2572 - وقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : ` أَيُّهَا النَّاسُ، أَيْنَ يُذْهَبُ بِكُمْ ؟، أَتَسْقُونَ أَوْلَادَكُمُ الْخَمْرَ ؟، إِنَّ أَوْلَادَكُمْ وُلِدُوا عَلَى الْفِطْرَةِ، وَإِنَّ اللَّهَ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ ` *
আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: হে লোক সকল! তোমরা কোথায় চলে যাচ্ছো? তোমরা কি তোমাদের সন্তানদের মদ পান করাচ্ছো? নিশ্চয়ই তোমাদের সন্তানেরা ফিতরাতের (পবিত্র স্বভাবের) উপর জন্মগ্রহণ করেছে। আর আল্লাহ তাআলা তোমাদের আরোগ্যকে সেই বস্তুর মধ্যে রাখেননি, যা তিনি তোমাদের জন্য হারাম করেছেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (2572)