2450 - قَالَ أَبُو يَعْلَى حَدَّثَنَا سُرَيْجٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ، عَنْ بَكْرِ بْنِ خُنَيْسٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` مَنِ اهْتَمَّ بِجَوْعَةِ أَخِيهِ الْمُسْلِمِ فَأَطْعَمَهُ حَتَّى يَشْبَعَ، وَسَقَاهُ حَتَّى يَرْوَى غَفَرَ اللَّهُ لَهُ ` *
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ক্ষুধার প্রতি খেয়াল রাখল এবং তাকে এমনভাবে খাওয়ালেন যে সে তৃপ্ত হলো, আর তাকে এমনভাবে পান করালো যে সে সতেজ হয়ে গেল (তৃষ্ণা দূর হলো), আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।
আল মাত্বালিবুল আলিয়াহ (2450)