2224 - وَقَالَ أَبُو يَعْلَى : ثَنَا أَحْمَدُ بْنُ جَمِيلٍ , ثَنَا ابْنُ الْمُبَارَكِ , ثَنَا مَنِيعٌ , قَالَ : إِنَّ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ حَدَّثَهُ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللّهُ عَنْهُ , أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` رَجُلَانِ مِنْ أُمَّتِي لَا تَنَالُهُمَا شَفَاعَتِي : إِمَامٌ ظَلُومٌ عَسُوفٌ غَشُومٌ , وَآخَرُ غَالٍ فِي الدِّينِ مَارِقٌ فيهُ ` . حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ ثَنَا الْأَغْلَبُ بْنُ تَمِيمٍ , ثَنَا الْمُعَلَّى بْنُ زِيَادٍ , عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ رَضِيَ اللّهُ عَنْهُ , مِثْلَهُ، وَلَمْ يَقُلْ ` عَسُوفٌ ` *
মাকিল ইবনে ইয়াসার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

আমার উম্মতের মধ্যে দুই প্রকার লোক রয়েছে, যাদেরকে আমার শাফায়াত (সুপারিশ) স্পর্শ করবে না (বা তারা পাবে না): (১) একজন যালিম, কঠোর ও অত্যাচারী শাসক বা নেতা; এবং (২) অন্যজন যে দীনের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি করে এবং তা থেকে বিচ্যুত হয়ে যায়।

আল মাত্বালিবুল আলিয়াহ (2224)