1310 - وَقَالَ مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَابِطٍ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، ` يَنْحَرُونَ الْبُدْنَ مَعْقُولَةَ الْيُسْرَى عَلَى مَا بَقِيَ مِنْ قَوَائِمِهَا ` *
আব্দুর রহমান ইবনু সাবিত (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীগণ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উট নহর করতেন এমতাবস্থায় যে, সেগুলোর বাম পা বাঁধা থাকত এবং তারা (উটগুলো) অবশিষ্ট পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকত।

আল মাত্বালিবুল আলিয়াহ (1310)