1262 - وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَامِعٍ الْعَطَّارُ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، ثنا عَبْدُ السَّلامِ بْنُ أَبِي الْجَنُوبِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْه، ` طَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الفجر، ثُمَّ صَلَّى سِتَّ رَكَعَاتٍ يَلْتَفِتُ فِي كُلِّ رَكْعَتَيْنِ يَمِينًا، وَشِمَالا . قَالَ : فَظَنَنَّا أَنَّهُ لِكُلِّ أُسْبُوعٍ رَكْعَتَيْنِ، وَلَمْ نسأله ` . إِسْنَادُهُ ضَعِيفٌ *
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে তাওয়াফ করলেন। এরপর তিনি ছয় রাকাত সালাত আদায় করলেন। তিনি প্রত্যেক দুই রাকাতের পর ডানে ও বামে (সালামের মাধ্যমে) ফিরছিলেন। বর্ণনাকারী বলেন, আমরা ধারণা করেছিলাম যে, এটা (ছয় রাকাত সালাত) প্রত্যেক তাওয়াফের জন্য দুই রাকাত করে। কিন্তু আমরা তাঁকে (নবী ﷺ-কে) জিজ্ঞেস করিনি।

আল মাত্বালিবুল আলিয়াহ (1262)