1107 - وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ : حَدَّثَنَا مَرْوَانُ هُوَ ابْنُ مُعَاوِيَةَ، عَنْ رَزِينٍ الْبَكْرِيِّ، حَدَّثَتْنَا مَوْلاةٌ لَنَا يُقَالُ لَهَا سَلْمَى مِنْ بَكْرِ بْنِ وَائِلٍ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ : ` دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : يَا عَائِشَةُ، هَلْ مِنْ كِسْرَةٍ ؟ فَأَتَيْتُهُ بِقُرْصٍ فَوَضَعَهُ عَلَى فِيهِ، وَقَالَ : يَا عَائِشَةُ، هَلْ دَخَلَ بَطْنِي مِنْهُ شَيْءٌ ؟ كَذَلِكَ قُبْلَةُ الصَّائِمِ، إِنَّمَا الإِفْطَارُ ممَا دَخَلَ، وَلَيْسَ مِمَّا خَرَجَ ` . وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، بِهَذَا *
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট প্রবেশ করলেন। অতঃপর তিনি বললেন, “হে আয়েশা! রুটির কোনো টুকরা আছে কি?” আমি তাঁকে একটি রুটি এনে দিলাম। তিনি সেটি তাঁর মুখের ওপর রাখলেন এবং বললেন, “হে আয়েশা! এর থেকে কি কোনো কিছু আমার পেটের ভেতর প্রবেশ করেছে?” (তিনি আরও বললেন,) “রোজাদারের চুম্বনও অনুরূপ। রোযা ভাঙে শুধু সেই বস্তুর দ্বারা, যা ভেতরে প্রবেশ করে; যা বাইরে বের হয়, তার দ্বারা নয়।”

আল মাত্বালিবুল আলিয়াহ (1107)