945 - عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا في بَيْعِهِمَا وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَ بَرَكَةُ بَيْعِهِمَا. (م 5/ 10)
হাকীম ইবনু হিযাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ক্রেতা-বিক্রেতা উভয়ে ততক্ষণ পর্যন্ত ইখতিয়ারের অধিকারী যতক্ষণ না তারা পরস্পর পৃথক হয়ে যায়। যদি তারা উভয়ে সত্য কথা বলে এবং (দোষ-ত্রুটি) পরিষ্কারভাবে বলে দেয়, তাহলে তাদের বেচাকেনাতে বরকত দেওয়া হয়। আর যদি তারা মিথ্যা বলে ও (দোষ) গোপন করে, তাহলে তাদের বেচাকেনার বরকত মুছে ফেলা হয়।
মুখতাসার সহীহ মুসলিম (945)