939 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْحَصَاةِ(3) وَعَنْ بَيْعِ الْغَرَرِ. (م 5/ 3)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কঙ্কর নিক্ষেপের ক্রয়-বিক্রয় (বাইউল হাসাত) এবং অনিশ্চিত (বা ধোঁকার) ক্রয়-বিক্রয় (বাইউল গারার) থেকে নিষেধ করেছেন।
মুখতাসার সহীহ মুসলিম (939)