925 - عَنْ أَبِي الزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ مِينَاءَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رضي الله عنهما قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَالْمُعَاوَمَةِ وَالْمُخَابَرَةِ قَالَ أَحَدُهُمَا بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ وَعَنْ الثُّنْيَا(1) وَرَخَّصَ في الْعَرَايَا. (م 5/ 18)
জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালাহ, মুযাবানাহ, মুআওয়ামাহ ও মুখাবারাহ থেকে নিষেধ করেছেন। বর্ণনাকারীদের একজনের মতে, কয়েক বছরের জন্য ফল বিক্রি করাই হলো মুআওয়ামাহ। আর তিনি আস-সুনইয়া থেকেও (নিষেধ করেছেন), তবে 'আরায়া’র (বিক্রির) ক্ষেত্রে অনুমতি দিয়েছেন।
মুখতাসার সহীহ মুসলিম (925)