876 - عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا لَكَ تَنَوَّقُ(1) في قُرَيْشٍ وَتَدَعُنَا فَقَالَ وَعِنْدَكُمْ شَيْءٌ قُلْتُ نَعَمْ بِنْتُ حَمْزَةَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّهَا لَا تَحِلُّ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ. (م 4/ 164)
আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, "হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! কী ব্যাপার, আপনি কুরাইশদের মধ্যে (বিয়ের জন্য) কেবল সুন্দরের খোঁজ করেন, অথচ আমাদেরকে ছেড়ে দেন?" তিনি বললেন, "তোমাদের কাছে কি কেউ আছে?" আমি বললাম, "হ্যাঁ, হামযার কন্যা।" তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "সে আমার জন্য হালাল নয়। কেননা, সে হল আমার দুধভাইয়ের কন্যা।"

মুখতাসার সহীহ মুসলিম (876)