861 - عن أَبي سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَخْبَرَهُ أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَزَعَمَتْ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَسْتَفْتِيهِ في خُرُوجِهَا مِنْ بَيْتِهَا فَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ابْنِ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى فَأَبَى مَرْوَانُ أَنْ يُصَدِّقَهُ(1) في خُرُوجِ الْمُطَلَّقَةِ مِنْ بَيْتِهَا وقَالَ عُرْوَةُ إِنَّ عَائِشَةَ أَنْكَرَتْ ذَلِكَ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ. (م 4/ 196 - 197)
ফাতিমা বিনত কায়স (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি আবু আমর ইবনু হাফস ইবনুল মুগীরাহর বিবাহ বন্ধনে ছিলেন। অতঃপর তিনি তাকে চূড়ান্ত তিন তালাক দিলেন। তিনি (ফাতিমা) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ফাতওয়া জিজ্ঞেস করলেন। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অন্ধ ইবনু উম্মে মাকতূমের কাছে চলে যেতে নির্দেশ দিলেন। কিন্তু মারওয়ান তালাকপ্রাপ্তা নারীর ঘর থেকে বের হওয়ার ব্যাপারে তাকে (বর্ণনাকারীকে) সত্যায়ন করতে অস্বীকার করেন। আর উরওয়াহ বলেন, নিশ্চয়ই আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ফাতিমা বিনত কায়সের এই ঘটনাটিকে প্রত্যাখ্যান করেছিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (861)