852 - عن ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ إِذَا حَرَّمَ الرَّجُلُ عَلَيْهِ امْرَأَتَهُ فَهو(4) يَمِينٌ يُكَفِّرُهَا وَلَقَدْ كَانَ لَكُمْ في رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أُسْوَةٌ حَسَنَةٌ. (م 4/ 184)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজের জন্য হারাম করে নেয়, তখন তা হলো একটি কসম (শপথ), যার কাফ্ফারা দিতে হবে। আর তোমাদের জন্য তো আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
মুখতাসার সহীহ মুসলিম (852)