840 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ إِذَا تَزَوَّجَ الْبِكْرَ عَلَى الثَّيِّبِ أَقَامَ عِنْدَهَا سَبْعًا وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ عَلَى الْبِكْرِ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا قَالَ خَالِدٌ وَلَوْ قُلْتُ إِنَّهُ رَفَعَهُ لَصَدَقْتُ وَلَكِنَّهُ قَالَ السُّنَّةُ كَذَلِكَ. (م 4/ 173)
আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন কেউ কোনো অকুমারী স্ত্রীর ওপর কুমারীকে বিবাহ করে, তখন সে তার (কুমারী স্ত্রীর) কাছে সাত দিন অতিবাহিত করবে। আর যখন কেউ কোনো কুমারী স্ত্রীর ওপর অকুমারীকে বিবাহ করে, তখন সে তার (অকুমারী স্ত্রীর) কাছে তিন দিন অতিবাহিত করবে। খালিদ বলেছেন, যদি আমি বলতাম যে, তিনি এটিকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন, তাহলে আমি সত্য বলতাম। কিন্তু তিনি (আনাস) বলেছেন, ‘সুন্নাত এমনটাই।’
মুখতাসার সহীহ মুসলিম (840)